08 March 2013

ফায়ারফক্সের প্রোগ্রামগুলোর ব্যাকআপ রাখুন খুব সহজেই!!!



কম্পিউটারে নতুন করে মজিলা ফায়ারফক্স ইনস্টল করলে সাধারণত বুকমার্ক, থিম, হিস্ট্রি, প্লাগ-ইনস, এক্সটেনসন, ইউজারনেম ও অ্যাড-অনস প্রোগ্রামগুলো মুছে যায়।
তবে চাইলে এই প্রোগ্রামগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। এ জন্য আপনার ‘ফেবে’ নামের একটি বাড়তি প্রোগ্রাম (অ্যাডঅন) লাগবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাডঅনটি নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন।
এবার Tools মেনু থেকে Febe/febe option/directory-তে যান। এখান থেকে Browse করে ঠিক করে নিন কোথায় ব্যাকআপগুলো সেইভ করে রাখবেন। Tools মেনু থেকে Febe/perform backup-এ ক্লিক করলেই নির্ধারিত স্থানে ব্যাকআপগুলো সেইভ হয়ে যাবে।
বুকমার্ক সেভ করার জন্য Febe/febe option/backup items/adtional items এ গিয়ে বুকমার্ক সিলেক্ট করে নিতে হবে । তারপর ব্যাকআপ ফাইলে গেলেই বুকমার্ক গুলো পাবেন । এগুলো ম্যানুয়ালি এ্যাড করে নিতে পারেন।

No comments:

Post a Comment