Showing posts with label মোবাইল. Show all posts
Showing posts with label মোবাইল. Show all posts

18 December 2012

UC ব্রাউজারে বাংলা দেখুন।


UC ব্রাউজারে বাংলা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
এই পদ্বতি অনুসরণ করতে আপনার কাছে থাকতে হবে
একটি বাংলা ইউনিকোড ' সোলেমানলিপি ফন্ট ' ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ

http://www.omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

এবার পিসিতে এই সোলেমানলিপির চারটি কপি করে যথাক্রমে

> S60SNR
> S60SSB
> S60TSB
> S60ZDIGI

এই চারটি নামে রিনেম করে নিন ,

*
লক্ষ করুন এক ই ফন্ট
চারটি কপি করে
চারটি ভিন্ন নামে রিনেম করতে হবে
এবার
আপনার মোবাইল টিকে ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত করুন ,
অথবা
মেমোরী কার্ড রিডারের মাধ্যমে মেমোরী কার্ডটি পিসিতে সংযুক্ত করুন ।

মেমোরী কার্ডে আপনি resource নামে একটি ফোল্ডার দেখতে পাবেন ( খুজে না পেলে ভিউ হিডেন ফোল্ডার অপশন চালু করুন ) ।
এই resource ফোল্ডারের ভিতরে fonts নামের নতুন একটি ফোল্ডার তৈরি করুন ।
সবশেষে ,
আপনার পিসিতে রিনেম করে রাখা সোলেমানলিপি ফন্টের ওই চারটি কপি করুন ,
নতুন fonts নামের ফোল্ডারটিতে পেস্ট করুন ।
কাজ শেষ ।

এবার মেমোরি কার্ড টি ফোনে লাগিয়ে অথবা ফোন থেকে ডাটা ক্যাবল খুলে , হ্যান্ডসেটটি একবার রিস্টার্ট করুন ।

এখন আপনার UC ব্রাউজার চালু করে পরিক্ষা করে দেখুন পরিস্কার বাংলা দেখতে পারছেন । :)
BYE>>>