Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

14 March 2013

গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে সহজ আর কিছু নাই!!!



সালাম নিবেন আশাকরি সকলে ভালো আছেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিষ যেমন- মিউজিক, ভিডিও সফটওয়ার ইত্যাদির প্রয়োজন হয়। এখন যেটি আপনার প্রয়োজন সেটি যদি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে না থাকে বা কোন নিকট বন্ধুর কাছেও যদি না পান তাহলে? হ্যা এখন উপায় শুধু গুগল। আর আমরা সবাই জানি যে গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে চীনে গিয়ে কিনে নিয়ে আসা খুব সহজ। তাই আর যেন আপনাকে চীনে না যেতে হয় তাই একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। যার মাধ্যমে আপনি সকল ফাইল এক ক্লিকে পেয়ে যাবেন  গুগল থেকে। তাহলে আসুন দেখা যাক।
প্রথমে এই কোড টি কপি করুন।
-inurl:htm -inurl:html intitle:”index of” ফাইলের ফরম্যাট “নাম”
উদাহরণ:
1. -inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “It’s my Life”
2. -inurl:htm -inurl:html intitle:”index of” exe “kmplayer”

একটি জিমেইল আইডিই আপনার লাখ লাখ আইডি!!!!



সালাম ও শুভেচ্ছা নিবেন, আশাকরি সকলে ভালো আছেন। gmail বর্তমান সময়ে সম্ভবত সব থেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার । আমরা সবাই কম বেশী জিমেইল ব্যবহার করি বা করে থাকি ।জিমেইল এর অনেক ফিচার এর পাশাপাশি এর সহজ ও সাবলীল উপস্থাপনাই এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা । আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেইল এর সহজ কিন্তু খুবই কার্যকরী ১ টা ট্রিক । এটা হচ্ছে আপনার একটাই জিমেইল আইডি কে আপনি কিভাবে মিলিয়ন – বিলিয়ন আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসুন দেখে নেই কিভাবে:
১. ডোমেইন নাম চেঞ্জ করে
** ধরুন আমার  একটা  জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে  ‍rejwanulhaq@gmail.com . এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে । আপনার কি মনে হয় আমি আবারো এক ই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ ? না , তাই না ? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে । যেমন আমি যদি   ‍rejwanulhaq@gmail.com এর  জায়গায় লিখি  ‍rejwanulhaq@googlemail.com তাহলে এটা ফেসবুক এর  সার্ভার এ দেখাবে ভিন্ন  দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর ই মিরর !  দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !
2. + জুড়ে দিয়ে:
**জিমেইল এর আসল আইডি  ‍rejwanulhaq@gmail.com @ এর আগে এবং  rejwan  এর পর আপনি যা ইচ্ছা তাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা “+” চিহ্ন থাকতে হবে । যেমন ধরুন  rejwanul+bhat.khamu.na@gmail.com ,  rejwan+ahad@gmail.com  ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে । সব ই কিন্তু আসল আইডি ‍rejwanulhaq@gmail.com মিরর হবে । অর্থাৎ এর যেকোনো টার ই ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !
3. (.) Dot  চিহ্ন ব্যবহার করে:
**আসল আইডি ‍rejwanulhaq@gmail.com এর যে কোন  জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.)  ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি । যেমন ‍rejwanul.haq@gmail.com , ‍rej.wa.n.u.l.h.aq@gmail.com , এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে । অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি ‍rejwanulhaq@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে । কিন্তু যেকোনো  সার্ভার এ এটাকে এক বলে চিনতে পারবে না । identical difference  এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা  ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার ! কিন্তু এখানে একটা কথা আছে,আপনি ডট ব্যবহার করে যে আইডি টি লেখবেন সেটি যদি অন্য কেউ আগে থেকেই ব্যবহার করতে থাকে তাহলে আর কাজ করবেনা।কারন যেহেতু GMAIL ডট Allow করে তাই অন্য যে কারো ঐ নামেই অ্যাকাউন্ট থাকতে পারে । তাই ডট গুলো দেওয়ার সময় একটু সাবধানতা গ্রহন করবেন।
এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থেকে কোন কষ্ট ছাড়াই  সর্বাধিক ফায়দা নিতে পারেন । আশা করি আপনাদের ভালো লেগে থাকবে লেখা টি। কাজে  লেগে থাকলে তো  কথাই নেই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।